সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রায় সময় তালা বদ্ধ থাকে। স্টাফ চলে যায় বাসা বাড়ীতে ও বিভিন্ন গ্রামে ব্যক্তিগত রোজগারের তাগিদে। তাদের মনগড়া ভাবে চলে অফিসের কার্যক্রম, যখন খুশি আসে আবার চলে যায়। উপজেলার দুর দুরান্ত এলাকা থেকে কৃষক ও খামারিরা আসে তাদের পালিত গরু, ছাগল, ও মহিষ নিয়ে চিকিৎসার জন্য, কিন্তু কোন ডাক্তার বা সহকারী ও অন্যান স্টাফদের অফিসে পায় না। কোন কোন ভুক্তভোগী তাদের ফোন দিলে প্রায় সময় বলে থাকে আমরা মাঠে আছি পরে যোগাযোগ করবেন।
পশু নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও হাসপাতালে কোন ধরনের সেবা না পেয়ে তাদের পালিত পশু গুলো পাইভেট ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিতে হয়।
এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার সকাল পৌনে ১০টায় প্রাণি সম্পদ অফিসে এ প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখতে পায় অফিসের গেইট তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ভিতরের প্রত্যেকটা রুম তালাবদ্ধ, অপেক্ষা করতে থাকলে আশপাশের লোকজন আসে। তাদের জিজ্ঞেস করে জানাযায় প্রায় সময় অফিস তালা দিয়ে মনগড়া ভাবে বিভিন্ন গ্রামে পাইভেট পশু চিকিৎসা করেন। তারা প্রায়ই অফিসে আসেন কেহ ১১টায় কেহ আবার দুপুর ১ টার মধ্যে।
বিশেষ করে জানা যায়, কয়েক জন দীর্ঘদিন চাকুরির সুবাদে পশু ডাক্তার হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করে গ্রামেগঞ্জে পাইভেট চিকিৎসা করে থাকেন।
প্রতিনিধি সরজমিনে সকাল পৌনে ১০ টা থেকে ১১ পর্যন্ত অপেক্ষা ও সোস্যাল মিডিয়া লাইভ ভিডিও করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়, লাইভ শেষ করার অনেক পর পর্যন্ত অফিসের তালা খোলা হয়নি ও কোন কর্মকর্তা বা কর্মচারী আসেনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য মোবাইলে একাধিকবার কল ও ওয়ার্সআপে ম্যাসেস দিলে ও কোন বক্তব্য পাওয়া যায়নি। পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-মোঃ নুরুল ইসলাম জানান-বর্তমানে আজমিরীগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা দীর্ঘ দিন ধরে ট্রেনিংয়ে আছেন আর স্টাফ একজন ৩ জনের মধ্যে ১ জন মহিলা ট্রেনিংয়ে ১ জন ড্রেসার ও ১ জন কম্পাউন্ডার আছে। তারা এখন পর্যন্ত অফিসে আসেননি তা মোটে ও কাম্য নয়, সকাল ৯ টার ভিতরে অফিসে আসার কথা খোলার। আমি এ বিষয়ে ব্যবস্থা নিবো মোটে ও ছাড় নয়, আর লাইভ ভিডিও টা আমার ওর্য়াসআপে দেওযার জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com