বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বাহুবলে সর্বস্তরের ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা সদর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ছাত্রনেতা তোফায়েল আহমেদ, ছাত্র অধিকার নেতা তোফায়েল আহমেদ, শিব্বির আহমেদ, বজলুর রহমান, মিনজাব ছাহাম, সুজন মিয়া, নবীর হোসেন প্রমূখ। বক্তারা বলেন, অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে ঢাকা–-সিলেট মহাসড়ক অবরোধ করে সিলেটকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এ সময় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com