শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি

  • আপডেট টাইম সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যানজট নিরসনে বিকল্প সড়ক সম্প্রসারণ ও জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবিগঞ্জ পৌর প্রশাসক বরাবর লিখিত আবেদন দিয়েছেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ। গতকাল তিনি দলীয় নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে হবিগঞ্জ পৌর প্রশাসক মোঃ মঈনুল হক এর কাছে আবদেন জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয় হবিগঞ্জ শহরের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো প্রধান সড়ক, পিছনের রোড ও বাইপাস সড়কে তীব্র যানজট। এই যানজটের কারণে শহরের জনজীবন প্রায়ই স্থবির হয়ে পড়ে এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়। জরুরি সেবা-বিশেষ করে রোগী পরিবহন, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচলনায় মারাত্মক বিঘ্ন ঘটে।
শহরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ যেমন সদর হাসপাতাল, সদর থানা, জেলা পরিষদ কার্যলয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে একটি কার্যকর বিকল্প সড়ক স্থাপন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে সদর হাসপাতালের সম্মুখ হতে মরা খোয়াই নদীর তীর ঘেঁষে স্টাফ কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার, শ্যামলী ও হরিপুর হয়ে চৌধুরী বাজার পর্যন্ত বিদ্যমান সড়কটি ড্রেনেজ ব্যবস্থাসহ দ্রুত উন্নয়ন করা অত্যন্ত অপরিহার্য।
বর্তমানে দীর্ঘদিনের অবহেলা ও অযত্নের কারণে এই রাস্তাটি অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই সড়কটি দ্রুত সম্প্রসারণ করে দুই লেনে উন্নীত করা হলে যান চলাচল সহজ ও নিরাপদ হবে এবং শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা একটি দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয়েছে, যা বর্ষা মৌসুমে জনজীবনকে দুর্বিষহ করে তোলে। তাই উন্নত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান গ্রহণ করা অত্যন্ত জরুরি।
আবেদনে কয়েকটি দাবিসমূহ তুলে ধরা হয়েছে। এরমধ্যে উল্লেখিত বিকল্প সড়কের দ্রুত ও সঠিক জরিপ কার্যক্রম সম্পন্ন করে প্রয়োজনীয় নকশা প্রণয়ন করা, সড়কটি জরুরী বিথিÍতে সম্প্রনারণ করে কমপক্ষে দুই লেনে উন্নীত করা, সড়কের পাশের্^ স্থায়ী, কার্যকর ও মানসম্মত ড্রেনেজ ব্যবস্থা স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিতকরণ ও প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রদান এবং নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ ও ঘোষনা করা।
শহরের জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্ত প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সদয় দৃষ্টি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান সৈয়দ মুশফিক আহমেদ। এই উদ্যোগ বাস্তবায়িত হলে যানজট নিরসনের পাশাপাশি একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com