রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে আ.লীগ নেতার দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করল প্রশাসন

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে অবৈধভাবে দখল করা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত প্রায় ১৮ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়। জানা গেছে, বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বুরহানপুর মৌজার জেএল নম্বর ৪৭-এর অন্তর্গত ৪৯৮ নম্বর দাগে, খতিয়ান নম্বর ১-এর সরকারি ভূমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ ওঠে ইনাতগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন চঞ্চল ও তার সহযোগীদের বিরুদ্ধে। সরকারি জমিতে প্রাচীর নির্মাণের ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে গ্রামবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। এরপর প্রশাসন তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলেও সেই নির্দেশ অমান্য করে দখলকারীরা পুনরায় কাজ চালিয়ে যান বলে অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানকালে দখলদাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং উদ্ধারকৃত ১৮ শতক সরকারি জমির দখল বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের প্রতিনিধিত্বে ইনাতগঞ্জ ভূমি উপ-সহকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, সরকারি জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com