বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে শিক্ষক রূপজিত স্মরণে শোক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের সানশাইন মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষক রূপজিত কর রাজু স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এম. শামছুদ্দিন। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য এএসএম রেদুয়ানের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব মো. নাছির উদ্দীন, বিশিষ্ট সাংবাদিক নূরুল ইসলাম মনি, সহকারী শিক্ষক জনাব মো. শাহজাহান, শরীফুল ইসলাম, রায়হান আহমেদ, মনিকা সূত্রধর, রীমা রাণী দেব, অভিভাবক এম.এ আজিজ সাগর, বাবলু মিয়া, মকবুল হোসেন, ১০ম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান জেরিন, নাবিলা জাহান চৌধুরী প্রমুখ।
সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রূপজিত কর রাজু (৩৫) গত ৭ ডিসেম্বর সকাল ৭টার দিকে ঢাকা-মৌলভীবাজার-সিলেট পুরাতন মহাসড়কের প্রাতঃভ্রমনে বের হয়ে মিরপুর বাজারের অদূরে বেন্দারপুল নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com