সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ
চুনারুঘাট প্রতিনিধি ॥ দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ ৪১ প্রতিষ্ঠানের কর্ণধার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চুনারুঘাটে। গতকাল বুধবার বিকেল ৫টায় চুনারুঘাট প্রেসক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম। ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামে নুরুন্নেসা (৫০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। তিনি ওই গ্রামের মোজাফ্ফর মিয়ার স্ত্রী। মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য আবারো বৃদ্ধি পেয়েছে। করোনার কারণে কিছুদিন থেমে থাকলেও এখন আবার নতুন করে মাথাছাড়া দিয়ে উঠেছে দালালরা। অভিযোগ রয়েছে, দালালদের নিয়ন্ত্রণ করছে হাসপাতালের আশপাশে থাকা অসাধু ফার্মেসী মালিক ও হাসপাতালের কিছু কর্মচারীরা। গত জানুয়ারি মাসে হাসপাতালের এক সভায় দালালদের তালিকা তৈরি করে প্রশাসনের নিকট দেয়া হয়। পুলিশ কয়েকজন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৭ শতাধিক হতদরিদ্র পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছে প্রবাসী গ্রুপ। গতকাল বুধবার দুপুরে চুনারুঘাট অগ্রণী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার চৌধুরী। প্রবাসী গ্রুপের শুভাকাংখি সদস্য আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ব্যারিষ্টার সৈয়দ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের মিয়ার বাড়িতে রাখা ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে বিতরণকাজে নিয়োজিত ট্যাগ অফিসারের নির্দেশে চেয়ারম্যান বাড়িতে রাখা চাল ইউনিয়ন অফিসে নিয়ে আসেন। সূত্র জানায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রত্যেক ইউনিয়নে মাথা পিছু বিনামূলে ১০ কেজি করে ভিজিএফ চাল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা ছাত্রলীগের বিরুদ্ধে একটি কুচক্রি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে জেলা ছাত্রলীগে নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি জেলা ছাত্রলীগের বিরুদ্ধে একটি কুচক্রি মহল ফেসবুকসহ বিভিন্নভাবে অপপ্রচার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা সচেতনতায় জীবন সংকেত নাঠ্যগোষ্ঠী ও সতীর্থ ৮৩’র উদ্যোগে পটনাট্যের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। জীবন সংকেত ও সতীর্থ ৮৩’র এই আয়োজন হবিগঞ্জে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর রায়ধর গ্রামে অনলাইনে প্রতারণার মাধ্যমে গরু হাতিয়ে নেয়ার অভিযোগে সালাউদ্দিন ও আব্দুল আওয়াল নামের দুই প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জের শিমলা গ্রামের খোরশেদ আলমের দুটি ষাড় অনলাইনের মাধ্যমে দুই লাখ চল্লিশ হাজার টাকা দামে ক্রয় করেন সালাউদ্দিন। পরে সালাউদ্দিনের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। আটকরা হলো শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম বিরামচর গ্রামের সোহান মিয়া, মহলুল সনামের ইসমাইল চৌধুরী ও অপু ঘোষ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। ওসি মোজাম্মেল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে মাদকমুক্ত করতে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ করোনার এই দুঃসময়ে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এ উপলক্ষ্যে গতকাল সকালে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসক কামরুল হাসানের মাধ্যমে প্রাপ্ত খাদ্য সামগ্রী উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় হরিজন সম্প্রদায় এর মাঝে বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক মহিলা শিরনি আনতে গিয়ে অপর মহিলার হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃতের নাম গয়ালি বেগম (৬৫)। তিনি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভানুদেও গ্রামের মৃত রজব উল্লাহর স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার (২৬ জুলাই) দুপুরে পার্শ্ববর্তী সদরঘাট গ্রামের জনৈক ব্যক্তি মারা গেলে তার বাড়িতে বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com