বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ সাংবাদিক সালাম করোনামুক্ত হলেন

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১, আওয়ামীলীগ নেতা ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম করোনামুক্ত হলেন। গতকাল মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তিনি গত ২৮ জুন থেকে জ¦রে ভোগছিলেন। বাড়িতে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেন। এরমধ্যে তিনি টাইফয়েড আক্রান্ত হলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে পরিবারের লোকজন সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ৯১৯ নং কেবিনে ভর্তি করেন। তার আগে তিনি করোনার নমুনা দিয়ে গেলে পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। সিলেট চিকিৎসা শেষে বাড়িতে এসে হোম আইসোলেশনে ছিলেন তিনি। হোম আইসোলেশনের ২১ দিন শেষ হলো আজ বুধবার। এটিএম সালাম বলেন, তার সুস্থতার জন্য মহান আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা ও শোকরিয়া জ্ঞাপন করছি। পরিবারসহ আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, এলাকাবাসী, পৌর পরিষদ, পৌরসভা ও উপজেলাবাসীসহ দেশবিদেশে অবস্থানরত বন্ধু-বান্ধব আর শুভানুধ্যায়ীদের অনুপ্রেরণা, দোয়া ও ভালবাসায় আমি করোনা ভাইরাসসহ রোগ থেকে মুক্তি পেয়েছি। তিনি সকল শ্রেণী পেশার মানুষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, প্যানেল মেয়র-১ ও সিনিয়র সাংবাদিক এটিএম সালাম এই মহামারি করোনা ভাইরাসকে উপেক্ষা করে মানুষের পাশে থেকে সরকারের দেয়া ত্রাণ ও প্রনোদনা বিতরণে কাজ করেছেন। পাশাপাশি প্রশাসনের সাথে থেকে পেশাগত দায়িত্ব পালনেও ছিলেন সবার অগ্রভাগে। দীর্ঘ ১ মাস তিনি নিজ বাড়ি ও সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com