বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের দুই সাংবাদিকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মৎস্য কর্মকর্তা আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাছরাঙা টেলিভিশন হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও বাংলা নিউজ ২৪.কম এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি বদরুল আলমের উপর মিথ্যা মামলা দায়ের করেছেন। বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায়।
আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সেন্টু আহমেদ জিহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল আহমেদ অনিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবায়দুর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি ফরহাদ চৌধুরী ও আবু হেনা, ক্রীড়া সম্পাদক কামরুল হাসান কুহিন, সাংবাদিক এনামুল হক মিলাদ প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাইসুল ইসলাম নাঈম, রুজেল আহমেদ, একে কাউসার সহ প্রায় অর্ধশতাধিক সাংবাদিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com