বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বন্যা কবলিত পরিবারে রাতে ত্রান পৌছে দিলেন ইউএনও

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার কানাইপুর প্রাথমিক বিদ্যালয় ও গয়াহরি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত ১০টি পরিবারের মধ্যে সরকারী ত্রান প্যাকেট বিতরন করা হয়। ২৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল বসতঘরে বন্যার পানি প্রবেশ করায় পৌসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ঐ গ্রামের ৪টি পরিবার ও গয়াহরি ভুমিহীন পাড়ায় ৬টি পরিবার বর্তমানে কর্মহীন হয়ে পড়ার বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালকে অবহিত করলে তাৎক্ষনিকভাবে তিনি রাতেই সরেজমিন গিয়ে বন্যায় কবলিত ঐ পরিবারগুলোর মাঝে সরকারী ত্রানের প্যাকেট পৌছে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী খায়রুল আমিন, উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন, পৌর কাউন্সিলর প্রানেশ দেব, বিধান চন্দ্র দেব প্রমূখ। এছাড়া গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে কুর্শি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত ১৫ টি পরিবার ও সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন আদিত্যপুর বিদ্যালয়ে বন্যা কবলিত ১০টি পরিবারের মধ্যে সরকারী ত্রান সামগ্রী পৌছে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com