বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের শায়েস্তানগর আলী ইদ্রিস হাই স্কুলে মাদক বিরোধী ও বাল্য বিবাহ রোধে সভা

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘যেখানে মাদক, সেখানে পুলিশের এ্যাকশন, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন, এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর আলী ইদ্রিস হাই স্কুলে মাদক বিরোধী ও বাল্যবিবাহ রোধে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। সভাপতিত্ব করেন সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ। পরিচালনা করেন এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী। এ ছাড়াও উপস্থিত ছিলেন আলী ইদ্রিস স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদক ছেড়ে কলম ধরেন, শিক্ষাজীবন রক্ষা করেন। এছাড়াও এলাকায় যারা মাদক ব্যবসা করে তাদের তালিকা তৈরি করে পুলিশের কাছে জমা দিলে পরিচয় গোপন রাখা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com