বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বাল্যবিবাহের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে বিয়ে বাড়িতে হাজির হয়ে এ রায় দেন। এ সময় ভ্রাম্যমান আদালত কাগজপত্র দেখে কন্যার বয়স ১৮ না হওয়ায় কন্যার পিতা শামছু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে অঙ্গীকারপত্র নেয়া হয়।
আজ বিয়ের অনুষ্টান উপলক্ষে শামছু মিয়ার বাড়ীতে রান্নাবান্নার কাজও করা হয়েছিল। দুপুরে নতুন বর ও যাত্রী নিয়ে আসার কথা ছিল। কিন্তু প্রশাসন তা হতে দিল না। বাল্যবিয়ে থেকে রা ফেল একটি মেয়ের জীবন। উপজেলা নির্বাহী অফিসার জানান, বাল্যবিবাহ একটি অপরাধ। এ অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে মানুষকে বুঝাতে হবে। এতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com