মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ভিক্ষুকদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। একটি সংঘবদ্ধ চক্র শিশু কিশোরদের প্রশিক্ষণ দিয়ে মাসোয়ারার মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে নামিয়েছে বলে একটি বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে। এইসব ভিক্ষুকদের যন্ত্রনায় অতীষ্ঠ হয়ে উঠেছেন ক্রেতাসাধারণ ও পথচারীসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। শহরের শেরপুর রোড, মধ্যবাজার, ওসমানী রোড, নতুন বাজার মোড়, হাসপাতাল সড়কসহ সর্বত্র ভিক্ষুকদের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের প্রধান ফটকের সামনে গার্লফ্রেকে নিয়ে দুই বন্ধুর মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বৃন্দাবন কলেজে এইচএসসি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে জুয়েল ও প্রীতম এবং জনৈক ছাত্রী পরীক্ষা শেষে বের হয়ে প্রধান ফটকে আসে। ওই ছাত্রীকে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা জরিপ বিভাগের আপিল অফিসার মুকবুল হোসেন সুচিউড়া গ্রামের একটি মামলার জন্য ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সুচিউড়া গ্রামের মৃত অনু মিয়া তালুকদার প্রায় ৬০ বৎসর পূর্বে মৃত্যুবরণ করেন। তিনি চার ছেলে দুই মেয়ে রেখে মৃত্যুবরণ করেন। অনু মিয়া তালুকদার মৃত্যুবরণের প্রায় ১৫ বৎসর পর ভাই-বোনদের মধ্যে সমস্ত সম্পত্তি বাট-বাটোয়ারা বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, ৬নং কুর্শি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নব-নির্বাচিত চেয়ারম্যান আলী আহমদ মুসার সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন ৬নং কুর্শি ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকালে তাঁর নিজ বাসভবনে ইউনিয়ন যুবলীগের আহবায়ক নেছার আহমদ জগলু ও যুগ্ম আহবায়ক মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মদপান করে মাতলামি করার অপরাধে ৪ মাতালকে ৭ দিনের করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর শহরের শ্যামলি পাড়ার সোহাগ মিয়া (১৮), একই এলাকার সামসুল ইসলাম (১৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাপুর গ্রামের জনি চৌধুরী (৩৪) ও বিজয়নগর উপজেলার আলীনগর গ্রামের মাসুদুর রহমান (২৪)। পুলিশ সূত্রে জানা যায়-মাধবপুর-মনতলা রাস্তার মেরাশানি এলাকায় বিস্তারিত
আলী আহমেদ মুসা বিপুল ভোটে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং ৬নং কুর্শি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আল আমিন খাঁন সদস্য নির্বাচিত হওয়ায় তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সাদামাটা ‘মোড়ক-তামাক নিয়ন্ত্রণে আগামী দিন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ নানা কর্মসূচির আয়োজন করে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ক্যাম্পাস থেকে তামাক মুক্ত জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক সাবিনা আলম, সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ শিক্ষানীতি ও বির্তকিত শিক্ষা আইন বাতিলের দাবীতে ২জুন বৃহস্পতিবার সিলেটে কোর্ট পয়েন্টে সর্বদলীয় ছাত্র ঐক্যর সমাবেশ সফলের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মজলিস কার্যালয়ে ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমান জামালের সভাপতিত্বে ও জেলা বাতুলমান সম্পাদক কাজী ফাবাশ্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আঞ্জুমানে তালামিযের ইসলামীয়া সিলেট জেলা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামে বিয়ের প্রতিশ্র“তি দিয়ে কিশোরীকে ধর্ষণ করেছে লম্পট। এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরনে জানা যায়, একই উপজেলার পূর্ব আলেয়াপুর গ্রামের জনৈক ৯ম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রতিশ্র“তি দেয় চরগাঁও গ্রামের হুরাই মিয়ার পুত্র নুরুজ্জামান। গত ২৪ এপ্রিল তাকে প্রলোভন দিয়ে তুলে নিয়ে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে বাড়ি বিক্রি না করায় প্রতিপক্ষের লোকজন ফুলবানু (৩০) নামের এক বিধবা মহিলাকে মারধোর করে আহত করেছে। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। ওই মহিলা মৃত আলফু মিয়ার স্ত্রী। আহত সুত্রে জানা যায়, তার স্বামী মারা যাবার পর সন্তান নিয়ে তিনি স্বামীর ভিটায় বসবাস করে আসছেন। সম্প্রতি ওই বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামের ৮টি কর্মকার পরিবারের সরঞ্জাম ও যন্ত্রপাতি নষ্ট করার ঘটনায় আবুল কালাম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে। পুলিশ জানায়, রোববার ২৯মে রাতে মৌজপুর গ্রামের ৮টি কর্মকার পরিবারের উপর হামলা চালিয়ে তাদের ব্যবহার্য যন্ত্রপাতি ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় জ্যোতি লাল কর্মকার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে ‘জনসেবায় কাইযেন’ কর্মশালা। জাপানী সংস্থা জাইকা ও বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালা পরিচালনা করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর প্রশিক্ষণ বিশেষজ্ঞ খান মোঃ মাইনুদ্দিন হক। গতকাল সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। অনুষ্ঠানের সমন্বয়কারী হবিগঞ্জ পৌরসভার বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভাবীকে ধর্ষণের দায়ে দেবরকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটক দেবর হচ্ছে, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সতং গ্রামের আকবর আলীর ছেলে মোঃ জাহেদ মিয়া (২২)। গতকাল মঙ্গলবার সকালে চুনারুঘাট থানার এসআই বিপ্লব কুমার চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ সতং গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। মামলার বিবরণে জানা যায়, ২০১৫সালের ১০সেপ্টেম্বর রাত ১০টার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামে সংখ্যালঘু যুবতীকে ধর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আওয়ামী লীগ নেতা আলী আজগর মেম্বারের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে তার জামিন না আবেদন করা হলে তার জামিন না মঞ্জুর করে। গত ১৯ মে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরেরদিন বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন বিএনপি’র অন্যতম সদস্য মোঃ আরজু মিয়া মাষ্টার ও ফজল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দেওরগাছ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক আতিকুল কবির তাদেরকে বহিষ্কার করেন। উল্লেখ্য যে, আসন্ন ইউনিয়ন পরিষদ বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের সুশান সিএনজি ফিলিং ট্যান্ডের সামনে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনসাধারণ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসাইন বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে সঠিক বিচারের আশ্বাস দিলে প্রায় পনে এক ঘন্টা জনতা অবরোধ বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com