শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

ধর্ষণ ও হত্যা মামলার আসামী আলী আজগর মেম্বারের জামিন না মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ১ জুন, ২০১৬
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুঘর গ্রামে সংখ্যালঘু যুবতীকে ধর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আওয়ামী লীগ নেতা আলী আজগর মেম্বারের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে তার জামিন না আবেদন করা হলে তার জামিন না মঞ্জুর করে। গত ১৯ মে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরেরদিন সকালে পুলিশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে নিয়ে যায়। কিন্তু বিচারক না থাকায় তাকে কারাগারে প্রেরণ করা হয়। আটক আজগর ওই গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র ও লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, ২০১১ সালে ওই গ্রামের সংখ্যালঘু পরিবার রঞ্জন পালের কন্যা বাপ্পী রাণী পালকে ধর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আলী আজগর মেম্বার। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি আবুল হাশেম মোল্লা মাসুম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com