বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুলতানশী গ্রামে প্রতিপক্ষের হামলায় বিধবা আহত

  • আপডেট টাইম বুধবার, ১ জুন, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে বাড়ি বিক্রি না করায় প্রতিপক্ষের লোকজন ফুলবানু (৩০) নামের এক বিধবা মহিলাকে মারধোর করে আহত করেছে। গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। ওই মহিলা মৃত আলফু মিয়ার স্ত্রী। আহত সুত্রে জানা যায়, তার স্বামী মারা যাবার পর সন্তান নিয়ে তিনি স্বামীর ভিটায় বসবাস করে আসছেন। সম্প্রতি ওই ভিটার উপর নজর পড়ে একই গ্রামের আকল মিয়ার। সে বারবার ওই ভিটা বিক্রি করতে ফুলবানুকে প্রস্তাব দেয়। কিন্তু ফুলবানু প্রস্তাব না মানায় আকল মিয়া ও তার পুত্র সুজন মিয়া ওই গৃহবধুর বসতঘরে হামলা চালায়। এতে বাঁধা দিলে তাকে পিঠিয়ে আহত করে আকল মিয়া ও তার পুত্র। গুরুতর আহত অবস্থায় ফুলবানুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com