বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিয়ের প্রতিশ্র“তি দিয়ে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

  • আপডেট টাইম বুধবার, ১ জুন, ২০১৬
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামে বিয়ের প্রতিশ্র“তি দিয়ে কিশোরীকে ধর্ষণ করেছে লম্পট। এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরনে জানা যায়, একই উপজেলার পূর্ব আলেয়াপুর গ্রামের জনৈক ৯ম শ্রেণীর ছাত্রীকে বিয়ের প্রতিশ্র“তি দেয় চরগাঁও গ্রামের হুরাই মিয়ার পুত্র নুরুজ্জামান। গত ২৪ এপ্রিল তাকে প্রলোভন দিয়ে তুলে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি ধামাচাপা দিতে কতিপয় লোক মরিয়া হয়ে উঠে। ওই কিশোরীর মা-বাবাকে মোটা অংকের টাকার বিনিময়ে আপোসের প্রস্তাব দেয়। এক পর্যায়ে ওই কিশোরীকে তার পিতা-মাতার জিম্মায় দেয় কতিপয় মাতব্বর। পরবর্তীতে কিশোরীটি অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। গত রবিবার সুবিচারের আশায় লম্পটের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে ধর্ষিতা কিশোরীর মা। ঘটনার পর থেকে লম্পট ও মাতব্বররা আত্মগোপন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com