শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ৪ মাতালকে ভ্রাম্যমান আদালতের ৭ দিন করে কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১ জুন, ২০১৬
  • ৫৮১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মদপান করে মাতলামি করার অপরাধে ৪ মাতালকে ৭ দিনের করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর শহরের শ্যামলি পাড়ার সোহাগ মিয়া (১৮), একই এলাকার সামসুল ইসলাম (১৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাপুর গ্রামের জনি চৌধুরী (৩৪) ও বিজয়নগর উপজেলার আলীনগর গ্রামের মাসুদুর রহমান (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়-মাধবপুর-মনতলা রাস্তার মেরাশানি এলাকায় এরা মদপান করে মাতলামী করছিল। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com