মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে রোগীর কাছ থেকে মোবাইল ফোন চুরির সময় লিটন (২০) নামের এক যুবক ধরাশায়ী হয়েছে। সে চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আব্দুস সালামের পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে জনতা তাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালে আসা রোগী শাকিলা আক্তার একটি টিকেট নিয়ে লাইনে দাড়িয়ে থাকা অবস্থায় লিটন বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ “জ্ঞানই জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নবীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহ-কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাট্টাশরীফ গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র মোঃ ছিদ্দিক আলী (৪৫) প্রতারণা মামলার পলাতক আসামী ছিদ্দিক আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টায় চুনারুঘাট থানার এএসআই আলমাছের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পাট্টাশরীফ এলাকা থেকে প্রতারক ছিদ্দিক আলীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ছিদ্দিক আলীর বিরুদ্ধে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অল্পের জন্য রক্ষা পেল পথচারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় দমকা হাওয়ায় পৌরসভার ল্যাম্পপোষ্ট ভেঙ্গে রাস্তার উপর পড়ে যাওয়ায় এ আশংকা দেখা দিয়েছিল। বৃষ্টির সময় ল্যাম্পপোষ্টটি ভেঙ্গে পড়ায় সড়কে সৃষ্টি হয় প্রচন্ড যানজট। আটকা পড়ে প্রায় শতাধিক গাড়ি। বাদ যায়নি আসামীদের বহনকৃত পুলিশের প্রিজন ভ্যানটিও। সরজমিনে দেখা যায়, আসন্ন পৌর বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৫ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৫ উপলক্ষে এক র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে সমাপ্ত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোলায়মান খানের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ বাবুল কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, মেডিকেল অফিসার বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় বখাটের বিরুদ্ধে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেয়ায় ডাঃ ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক আবদুল মোছাব্বির এর বাড়িতে সন্ত্রাসী হামলা করেছে বখাটের স্বজনরা। রোববার রাত ৮টার দিকে প্রথমরেখ মহল্লার বাড়িতে এই সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা শিক্ষকের ঘর-দরজা ভাংচুর ও ঘরের আসবাবপত্র তছনছ করেছে। এসময় সন্ত্রাসীদের হামলায় শিক্ষকের বিস্তারিত
এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত স্থানীয় সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী আনিকা জাহান (অপির) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় মাঠে জানাজা শেষে বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে মায়ের পাশে তাকে সমাহিত করা হয়। জানাযা নামাজে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন অংশ গ্রহণ করেন। এসময় বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের রেমা চা বাগানের ভিতরে গরু ছড়ানোকে কেন্দ্র করে ৩ চকিদারের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একদল দুর্বৃত্তরা। জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে রেমা চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। বাগানের চকিদার আলীনগর গ্রামের মৃত মীর হোসেনের পুত্র সিরাজ মিয়া (২৫), মৃত আঃ রহিমের পুত্র আঃ হাই (৩৫), বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন- বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকার কৃষক, মৎস্যজীবীসহ সর্বস্তরের জনসাধারণের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারাদেশে মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। এমনকি বাংলাদেশের মাছ এখন বিদেশেও সন্তোষজনক হারে রপ্তানি করা হচ্ছে। সারাদেশে একযোগে পোনা মাছ বিস্তারিত
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের রুস্তমপুর সাবেক ইউপি মেম্বার ৪ সন্তানের জনক ইউপি আওয়ামীলীগ নেতা মধু মিয়া (৫০) হত্যাকান্ডের ঘটনায় গতকাল সোমবার দুপুরে রুস্তমপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামী মতিন মিয়ার পুত্র কাজল মিয়া (৩০) নামের যুবককে জনতার সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের পর পরই রুস্তমপুর গ্রামের আবির উদ্দিন, আব্দুল বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট এমএজি উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামী সামাদ রব্বানী (২৫)কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ। সোমবার ভোররাতে মাধবপুর থানার এস.আই সামস-ই-তার্বরীজ উপজেলার মৌজপুর গ্রামে হিরা মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান- নারী ও শিশু নির্যাতন মামলার আসামী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের কাগাপাশায় হিন্দু কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাহমুদ আলী (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। বানিয়াচং থানায় গত রবিবার এই মামলাটি দায়ের করেন ভিকটিম কাগাপাশা ইউনিয়নের নজিপুর গ্রামের সুনীল চন্দ্র দাসের কন্যা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নজিপুর গ্রামের সুনীল চন্দ্র দাসের কিশোরী কন্যার সাথে বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে গাছ পাচারকারী ও বাগান প্রহরীদের মধ্যে সংঘর্ষে ৩ চা শ্রমিক আহত হয়েছে। সোমবার গভীর রাতে বাগানের জোয়ালভাংগা ফাড়ীর ৬ নং সেকশনে এই ঘটনা ঘটে। আহতদের চান্দপুর সেন্ট্রাল ও শমসেরনগর ক্যামিলিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় চা শ্রমিক ও আহত সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টায় গাছ কাটার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নস্ অব দ্যা আর্থ পুরস্কার গ্রহণকালে তার সফর সঙ্গী হওয়ায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজবা উদ্দিন সিরাজকে গতকাল সোমবার সিলেটস্থ তার বাস ভবনে নবীগঞ্জ খনকারী পাড়া চিশতীয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় চিশতীয় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শাহ বুল বুল আলম চিশতী, ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ এলাকার বাসিন্দা সাগর দাস (২০) কুয়েত যাবার পথে অজ্ঞান পার্টি আচার খাইয়ে সর্বস্ব লুটে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় বিবাড়িয়া সদর আধুনিক হাসপাতাল থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই এলাকার বাসিন্দা হরিপদ দাসের পুত্র সাগর দাস গতকাল সোমবার সকালে কুয়েত যাবার জন্য বাসা থেকে ঢাকার বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com