বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দেড় কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫
  • ৫৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের নুর মিয়ার পুত্র ইদন আলী (২৮) ও বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের সাহেব আলীর পুত্র আকিবুল আলী (২৪)।
গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ থানার এস.আই নুর মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ আউশকান্দি রোডের ভাঙ্গারপুল নামক স্থান থেকে রিক্সা যোগে গাঁজা বহন করে নিয়ে আসার সময় দেড় কেজি গাঁজা সহ দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইদন আলী এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে এলাকায় বেশ কিছুদিন ধরে মদ, গাঁজা ও হেরোইন সহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল এবং প্রতিনিধি তার বাড়ীতে মাদকের আসর বসত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com