বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে নম্বরবিহীন টমটমের বিরুদ্ধে অভিযান শুরু

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নম্বরবিহীন টমটমের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। তবে চালকদের অভিযোগ নম্বর নিয়ে বাণিজ্য শুরু হয়েছে। গতকাল রবিবার পৌরসভার নির্দেশে সদর থানা ও ট্রাফিক পুলিশ যৌথভাবে অর্ধশতাধিক টমটম আটক করে।
চালকরা জানায়, একই নম্বরে একাধিক টমটম চালানো হচ্ছে। এতে করে সমস্যায় পড়ছে তারা। যে টমটমগুলো অকেজো হয়ে গেছে সেগুলোর নম্বর প্লেট ৫ থেকে শুরু করে ১৪ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পৌরসভার তালিকায় বৈধ/অবৈধ হাজারেরও বেশি টমটম রয়েছে। এদের বেশীরভাগেরই নম্বর প্লেট নেই। অনেকেই প্রভাব খাটিয়ে শহরের উপর দিয়ে টমটম চালাচ্ছে। এব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুজায় যানজট রুখতে জেলা প্রশাসনের নির্দেশে টমটম আটক করা হচ্ছে। পূজা শেষে যাচাই-বাছাই করে ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com