বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু ॥ এক সাথে জানাযা, পাশাপাশি দাফন

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামে ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বড় ভাইয়ের মৃত্যু। এক সাথে জানাযা, পাশাপাশি দাফন।
জানা যায়, ওই গ্রামের আব্দুল হান্নান তালুকদার গত বৃহস্পতিবার হার্টএ্যাটাকে আক্রান্ত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে ঢাকার একটি হাসপাতালে রিং স্থাপনের জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকাল ৫টার দিকে মৃত্যুবরণ করেন। এ খবর শুনে তার আবুল কালাম তালুকদার (৫০) স্ট্রোক করেন। তাৎক্ষনিক পরিবারের অন্যান্য সদস্যরা তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট নিয়ে যাওয়ার পথে শেরপুর নামকস্থানে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল রবিবার বিকেলে ওই গ্রামে ২ সহোদরের মরদেহ পৌছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। চোখের জল ধরে রাখতে পারেননি আগত লোকজন। পরে বিকেলে ২ সহোদরের জানাযার নামায এক সাথে অনুষ্ঠিত হয়। জানাযায় ঢল নামে হাজারো মানুষের। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশপাশি দাফন করা হয়।
মৃত্যুকালে আবুল কালাম তালুকদার, স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা এবং আব্দুল হান্নান তালুকদার স্ত্রী ২ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com