বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে দুর্বৃত্তদের হামলায় আহত কিশোরীর অবস্থা সংকটাপন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের কাগাপাশা ইউনিয়নের নজিরপুর গ্রামের সংখ্যালঘু পরিবারের উপর আবারও দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এদিকে হামলাকারীদের আঘাতে রক্তপাত হওয়া আহত ওই ধর্ষিতা কিশোরীর অবস্থা আরো অবনতি হয়েছে বলে জানা গেছে। গতকাল রবিবার হাসপাতালে গিয়ে দেখা যায় মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে কিশোরিটি। আর্তিক অবস্থার কারণে জেলার বাহিরে নিয়ে উন্নত চিকিৎসা দিতে পারছে না দরিদ্র পরিবার।
উল্লেখ্য, গত ২৬ জুন রাতে একটি মামলার বিষয়ে বানিয়াচং থানায় নিয়ে যাবার কথা বলে ওই এলাকার মাহমদ আলী তার বাড়িতে রেখে রাতভর একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের পর ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরদিন কিশোরিকে পুলিশের মাধ্যমে আদালতে নিয়ে গেলে তার বয়স কম হওয়ায় আদালত তাকে সেভ কাস্টরিতে রাখার নির্দেশ দেয়। পরবর্তীতে পিতার জিম্মায় বাড়িতে গেলে মাহমুদ আলী আবারো তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দেয়া শুরু করে। সে রাজী না হলে ধর্ষণের কথা প্রকাশ করে দিয়ে তার সংসার ভেঙ্গে দেয়ার ভয় দেখায়। ফলে সে বাধ্য হয়ে তার ঘটনাটি পিতা মাতাসহ আত্মীয় স্বজনকে জানায়। পরে এ ঘটনায় মাহমুদ আলীর বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে মাহমুদ আলী আবারও তার দলবল নিয়ে গত শুক্রবার রাতে ওই কিশোরীর উপর হামলা চালায়। এ সময় তার তল পেটে আঘাতের কারণে তার অতিরিক্ত রক্তকরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ দিকে একের পর এক নেক্কারজনক ঘটনা ঘটালেও লম্পট মাহমুদ আলী এখনও ধরা ছুয়ার বাহিরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com