আজিজুল ইসলাম সজীব ॥ শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে সুতাং প্রবেশের রাস্তার মূখে এঘটনা ঘটে। সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে ঢাকা মূখী একটি মাল বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসা ম্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ম্যাক্সিটি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পইলে গরুর বাজার জমে উঠেছে। অন্যান্য বছরের তুলনায় ভারতীয় গরু এখনও পর্যন্ত দেশে না আসায় দেশীয় গরুর চাহিদা রয়েছে ব্যাপক। তবে দাম রয়েছে চড়া। এদিকে, ঈদের এখনও বেশ কিছুদিন বাকী থাকায় বাজারে গরু বেশী থাকলেও ক্রেতার ক্রয় না করে দাম দর করে চলে যাচ্ছেন। গরু বিক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে আসার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- শেখ হাসিনা মেডিকেল কলেজ, আধুনিক স্টেডিয়াম নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে হবিগঞ্জে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবিগঞ্জকে একটি আলোকিত জেলায় রূপান্তরিত করেছি। এই সকল উন্নয়ন কাজ বিঘিœত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে কুচক্রী মহল। তাদের ব্যাপারে সকলকে
নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের শেরপুর রোডে চুরি সংগঠিত হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, সংঘবদ্ধ চোরেরা উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের শেরপুর রোডে রায়হান নার্সারীর মালিকানাধীন ইমরান চৌধুরীর বাসায় ও ইতালি প্রবাসীর পার্শ্ববর্তী আরেক ভাড়াটিয়া সৌদি প্রবাসীর স্ত্রী সুফিয়া বেগমের বাসার জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ
নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে স্বামীর ঘর থেকে রুমি আক্তার (২০) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রেম করে বিয়ের ৩ মাসের মাথায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সুবহান ম্যানশনের দুতলা ভবনের নিচ তলায় ভাড়াটিয়া বাসার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রুমি আক্তার দেবপাড়া ইউনিয়নের
বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ডাকাত হিফজুরকে গ্রেফতার করেছে। সে বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামের সামছু উদ্দিন মিয়ার ছেলে। গত শুক্রবার রাত ১০ টায় সদরের সাগরদীঘি উত্তর পাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই ডাকাত হিফজুরকে সাথে নিয়ে তার সহযোগিদের
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে এসএম টেলিকম এন্ড কম্পিউটার দোকান। দোকানের মালিক হলেন, মিরপুরের মনিরুল ইসলাম। তার ভাই রুহুল আমীন থাকেন সৌদি আরবে। ওই দোকানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে একদল চোর চুরি করর উদ্দেশ্যে দোকানের চালের টিন কেটে ভেতরে ঢুকার চেষ্টা করে। সিসি ক্যামেরার মাধ্যমে সৌদি আরব থেকে
স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়েছেন হবিগঞ্জ জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রম। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গত চারদিনে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। এবার বৃদ্ধকে জিহ্বা কেটে হত্যা করা হয়। ছিদ্দিক মিয়া (৬০) নামের ওই বৃদ্ধকে জিহ্বা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গত বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলা পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের রাস্তায় এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ মীরেরপাড়া গ্রামের এবাজত উল্লার ছেলে। এ নিয়ে গত চারদিনে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আউশকান্দি বাজারসহ মহাসড়কের কিবরিয়া চত্তরে গজিয়ে উঠা অবৈধ দোকানপাট স্থাপনা উচ্ছেদের জন্য মাইকিং করা হলেও অজ্ঞাত কারনে গতকাল বৃহস্পতিবার কোন উচ্ছেদ অভিযান হয়নি। এনিয়ে সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশাসন পূর্ব ঘোষনা করা সত্বেও কেন উচ্ছেদ অভিযান হয়নি এই আলোচনা সর্বত্র। সরকারী জায়গা জোর দখলের কারনে সরকার হারাচ্ছে বড় অংকের