রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে জিহ্বা কেটে বৃদ্ধকে হত্যা ॥ ৪ দিনে ৩ লাশ ॥ রহস্য উদঘাটন হয়নি একটিরও

  • আপডেট টাইম শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮
  • ৭৯০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গত চারদিনে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। এবার বৃদ্ধকে জিহ্বা কেটে হত্যা করা হয়। ছিদ্দিক মিয়া (৬০) নামের ওই বৃদ্ধকে জিহ্বা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গত বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলা পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের রাস্তায় এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ মীরেরপাড়া গ্রামের এবাজত উল্লার ছেলে। এ নিয়ে গত চারদিনে তিন লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ আগষ্ট সোমবার উপজেলার রাজাপুর গ্রাম থেকে রুমেনা বেগম (২২) নামে এক স্বামী পরিত্যাক্তার গলাকাটা লাশ, পর দিন মঙ্গলবার উপজেলার লোহাখলা গ্রামের পার্শ্ববর্তী করাঙ্গী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা মহিলার (৪০) গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃদ্ধ ছিদ্দিক মিয়া রাত সাড়ে ৯টায় উপজেলার পুটিজুরী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মীরের পাড়া গ্রামের দি প্যালেসের রাস্তায় পৌছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে জিহ্বা কেটে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, লাঠি ভর দিয়ে হাটা বৃদ্ধ লোকটিকে কি কারণে হত্যা করা হয়েছে তাৎক্ষনিক তা জানা যায়নি। তিনি বলেন, জিহ্বা কাটা ও গলায় আঘাতের চিহৃ রয়েছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com