বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়কের সবুজবাগ এলাকায় এস এম ম্যানশনের দ্বিতীয় তলায় হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পাসের যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক এস কে শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনোয়ার আলী। বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষক মোঃ আব্দুল গাফফার, প্রকৌশলী আমজাদুর রহমান শিপন, জেকে অ্যান্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ নাসির উদ্দিন ও কবির আহমেদ, কবি নজরুল মডেল স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রাজ, প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রী সহ-বিভিন্ন পেশাজীবী, সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউট স্বাস্থ্য শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে আধুনিক স্বাস্থ্য শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
প্রতিষ্ঠানটিতে প্যারামেডিকেল, মিডওয়াইফারি/নার্সিং, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এলএমএফ, ডিএম সি, ডিএমও,ডেন্টাল টেকনোলজিষ্ট এবং হোমিওপ্যাথিকসহ বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে বায়তুল আমান জামে মসজিদের সানি ইমাম মোঃ সেলিম মুনাজাত পরিচালনা করেন এবং নতুন ক্যাম্পাসের সার্বিক সফলতা কামনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com