সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল রবিবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আহমেদ আলী মুকিব পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
ডেঙ্গু ও এডিস প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিষদ ও ডাক-বাংলো প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান শুরু করা হয়েছে।
পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ, আর এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে দিয়েই আমি কাজ শুরু করেছি। জেলা পরিষদের সকল স্থাপনা ও ডাক বাংলোয় এই কার্যক্রম চালানো হবে। হবিগঞ্জের ড্রেনেজ ব্যবস্থা নাজুক। শীঘ্রই এই ড্রেনগুলোতেও পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রম চালানো হবে। প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করি তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী দেশের পরিবর্তনের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। আমাদের সকলে মিলে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।
পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরুণ কৃষ্ণ পাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ফজলুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসবি সাঈদ চৌধুরী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান সহ জেলা পরিষদের কমকর্তারাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com