মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযানে নেমে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। গভীর রাতে একটি কার্টন বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
একই দিন সকালে একই এলাকায় আরেকটি অভিযানে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বস্তার ভেতরে সুকৌশলে লুকানো ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৮ লাখ টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com