রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পইল বাজারে জমে উঠেছে গরুর হাট

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৯৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পইলে গরুর বাজার জমে উঠেছে। অন্যান্য বছরের তুলনায় ভারতীয় গরু এখনও পর্যন্ত দেশে না আসায় দেশীয় গরুর চাহিদা রয়েছে ব্যাপক। তবে দাম রয়েছে চড়া। এদিকে, ঈদের এখনও বেশ কিছুদিন বাকী থাকায় বাজারে গরু বেশী থাকলেও ক্রেতার ক্রয় না করে দাম দর করে চলে যাচ্ছেন। গরু বিক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গরুর বাজার জমে উঠবে। গতকাল সোমবার বিকেল পইল নতুন বাজার মাঠে সরেজমিনে ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা সারি সারি গরু সাজিয়ে রেখেছে। তবে দাম বেশি হওয়ায় ক্রেতারা কিনতে ভয় পাচ্ছেন। সোমবার ছাড়াও ঈদ উপলক্ষে বৃহস্পতিবার ও শনিবার গরুর হাট বসছে। বিক্রেতারা লাল কালো সাদাসহ বিভিন্ন ধরণের ছোট বড় গরু তুলেছেন। আব্দুর রহিম ও শাহেদ নামে এক ক্রেতা জানান, ঈদের এখনও বেশ কিছুদিন বাকী রয়েছে। তাই এখন গরু দেখতে এসেছি। দামে দরে মিললে হয়তা কিনেও নিতে পারি। ছালামত উল্লাহ নামে এক গরু বিক্রেতা জানান, এখনও বাজারে গরু বেচা কিনা তেমন হচ্ছে না। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গরু বেচা কেনা জমবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও এবারের ঈদে ভারতীয় গরু না আসলে দেশীয় গরুর খামারিরা লাভবান হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com