স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার (১২ এপ্রিল) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহায়তায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অলিপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে তোফাজ্জল স্টোরকে ২০ হাজার, সালাউদ্দিন ট্রেডার্সকে ৭ এবং রাজু হার্ডওয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।