বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার॥ দেশীয় অস্ত্রসহ লুন্ঠিত মালামাল উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ৯৪১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ডাকাত হিফজুরকে গ্রেফতার করেছে। সে বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামের সামছু উদ্দিন মিয়ার ছেলে। গত শুক্রবার রাত ১০ টায় সদরের সাগরদীঘি উত্তর পাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই ডাকাত হিফজুরকে সাথে নিয়ে তার সহযোগিদের গ্রেফতারে রাতভর অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ডাকাতির বেশ কিছু মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয় এবং ডাকাত হিফজুর এর বাড়ী থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র দা, রামদা, শাবল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ জানান, ডাকাত হিফজুর আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্র্ণ তথ্য পাওয়া গেছে। কার কার সাথে তার ডাকাতির নেটওয়ার্ক রয়েছে তার কিছু আলামতও পাওয়া গেছে। তার দেয়া তথ্যা যাচাই বাছাই করা হচ্ছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য ডাকাতদেরও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ডাকাত হিফজুরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা যাবে। ডাকাত হিফজুরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে আদালতে আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com