মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা দিয়ে বয়ে গেছে কুশিয়ারা নদী। দিন দিন এই নদীটি ভয়ানক রুপ ধারন করছে। এ প্রেক্ষিতে গত ৭ এপ্রিল দৈনিক মানবজমিন ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকা সহ কুশিয়ারা কালনী নদী ভাঙ্গনের সংবাদ প্রকাশিত হওয়ার পর সার্বক্ষনিক খোঁজ খবর রাখেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম। এ নদী ভাঙ্গনের বিষয়টি নিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেন ইউএনও সহ সাংবাদিক নেতৃবৃন্দ, এ প্রেক্ষিতে গতকাল রবিবার দুপুর ২টার দিকে শাহনগর গ্রামের নদী ভাঙ্গন দেখতে আসেন হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার তত্ত্বাবধায়ক মেহেদি হাসান ও হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আমির হামজা, শরীফ উদ্দিন পেশোয়ার, ইউপি সদস্য মহিবুর রহমান, দেবরাজ রায় চৌধুরী, শিক্ষক লিটন রায় সহ এলাকার সাধারন মানুষ।
এ সময় জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বলেন আপাতত আমাদের জরুরি ফান্ড থেকে বরাদ্দ দেওয়ার জন্য ২ দিনের ভিতরে মন্ত্রনালয় থেকে চেষ্টা করবো পরে স্থায়ী সমাধানের জন্য কাজ করবো।
উল্লেখ্য যে, আজমিরীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকায় নদীর ভাঙন দেখা দেওয়ায় ঝুঁকির মুখে পড়েছে শতাধিক পরিবার। এরই মধ্যে ভাঙন পৌঁছেছে কারও বাড়ীর আঙিনায়, কারও বা দোরগোড়ায়। প্রতিদিন ভাঙনের ফলে অনেকের দরজার সামনে এসে দাঁড়িয়েছে নদীটি। এছাড়াও ফসলী জমি ভিটে বাড়ী বিলীন হয়ে গেছে কুশিয়ারা নদীর গর্ভে। তবে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় পাউবো’র জরুরী ফান্ড থেকে নদী রক্ষা রোধ প্রকল্পের এখন ও কোন কাজ করা হয়নি। আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর গ্রামে ভয়ানক কুশিয়ারা নদীর ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এই ভাঙ্গনে শাহনগর গ্রামবাসীর অভিযোগ (পাউবো) সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো ব্যবস্থার আশ্বাস মিলেনি সংশ্লিষ্ট দপ্তর থেকে। সরজমিনে গিয়ে দেখা যায়, শাহনগরে দেড়শত মিটার জায়গায় বাড়ী ও ভিট ভেঙে নদীতে বিলিন হয়ে গেছে, ও বিভিন্ন জায়গায় ফাঁটল দেখা দিছে এ অবস্থায় গ্রামের লোকজন আতংকিত হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দা শিক্ষক লিটন রায় জানান- ইদানীং বৃষ্টির কারনে আমাদের গ্রামে নদী ভাঙ্গন দেখা দিয়েছে প্রায় ৮/১০ টি পরিবারের বাড়ী ও ভিট নদীতে তলিয়ে গেছে গাছ গাছালিসহ। যদি ভাঙ্গন রোধে দূত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে গ্রাম টি নদীতে বিলিন হয়ে যাবে। এ দিকে পাশ্ববর্তী গ্রাম সৌলরীতে ও ভাঙ্গন দেয়া দিয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাসুদ চৌধুরী জানান, এলাকাবাসী আসছিলেন আমাদের কাছে বলা হয়েছে একটা আবেদন দিলে এক্সচেঞ্জের মাধ্যমে জরুরী ফান্ড থেকে বরাদ্দ দেওয়ার চেষ্টা করবো। উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম বলেন আমি বিষয় এখন শুনছি যতদূত্য সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com