মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না। এটা মুখে বললে হবে না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রনোদনা বিতরণ হবে, উন্নয়ন কাজ হবে। প্রশাসন বাস্থবায়ন করবে, দলীয় নেতৃবৃন্দ তদারকি করবেন। একটি টাকা নয় ছয় হলে আরও যাই হোক আমার সাথে বন্ধুত্ব থাকার নূন্যতম সম্ভাবনা নেই।
তিনি গতকাল রবিবার (১২ এপ্রিল) বিকালে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাইয়ে ২০২৫-২৬ অর্থ বছরের আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় দুস্থ্য ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণকালে এসব কথা বলেন।
এমপি জি কে গউছ আরও বলেন, ১৯৯১ সালে বিএনপির ক্ষমতায় গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুধসহ ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুপ করেছিলেন। তারই সুযোগ্য সন্তান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষকদের জীবনমানের উন্নয়নে ইতিমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋনের সুদসহ মওকুফ করেছেন। এ বছর আউশধান বীজ ও রাসায়নিক সার প্রণোদনা বৃদ্ধি করে ৬৫০০ জন কৃষককে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষির উন্নয়নে সারাদেশের লাখাই উপজেলায় খাল খনন কর্মসূচী শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল খাল খনন এর আওতায় আনা হবে।
তিনি বলেন- নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এর ভাতা প্রদান শুরু হয়েছে। অন্যান্য উপাসনালয়েও ভাতা বাস্ত-বায়নের প্রক্রিয়া চলছে। সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড ও প্রণোদনা বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোন প্রকার অনিয়ম ও দূর্নীতি বরদাস্থ্য করা হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কৃষি বিদ শাহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কে এম জিয়া মেম্বার ও পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়ন্ত দেব।
প্রণোদনা বিতরনী অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়নের ৬ হাজার ৫শ কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল জাতের আউশধান এর বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিনা মূল্যে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com