রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী গুরুতর আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৬১৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে সুতাং প্রবেশের রাস্তার মূখে এঘটনা ঘটে। সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে ঢাকা মূখী একটি মাল বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসা ম্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ম্যাক্সিটি ধুমরে মুছরে যায়। যাত্রীরা লাফিয়ে গাড়ী থেকে পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস দল গুরুতর আহত অবস্থায় সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত ইউছুফ খানের ছেলে মহিউদ্দিন খান সবুজ (৩২), মক্রমপুর ইউনিয়নের হিয়ালা গ্রামের ২নং ওয়ার্ড মেম্বার আলম মিয়া (৩৫), হবিগঞ্জ শহরের কুড়ি হাটির সমর কুড়ির পুত্র সাজন কুড়ি (২২) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আংশকাজনক অবস্থায় সাজন কুড়িকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মহিউদ্দিন খান সবুজকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com