বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় প্রায় ৪০ দিন ধরে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ শূন্য থাকায় ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রমে চরম ধীরগতি দেখা দিয়েছে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি ক্রমেই বাড়ছে।
জানা যায়, গত ১ মার্চ একযোগে উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়। পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে নতুন ইউএনও হিসেবে উজ্জ্বল রায় যোগদান করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো এসিল্যান্ড পদে কাউকে পদায়ন করা হয়নি। এ অবস্থায় নামজারি, খারিজ, জমির রেকর্ড সংশোধনসহ গুরুত্বপূর্ণ ভূমি সেবা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। প্রতিদিনই সেবা নিতে আসা মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, অনেকেই সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এসিল্যান্ড না থাকায় নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়মে জড়িত চক্রগুলো সুযোগ নিচ্ছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
সূত্রে জানা যায়, এসিল্যান্ড না থাকায় নবাগত (ইউএনও) উজ্জ্বল রায়কে একাই একাধিক প্রশাসনিক দায়িত্ব সামলাতে হচ্ছে। এতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় চাপ বাড়ছে বলে সংশ্লিষ্টদের দাবি।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজ বলেন, “বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকার বিষয়টি ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত পদায়ন করা হবে।”
এদিকে নামজারি করতে আসা এক ভুক্তভোগী বলেন, “কয়েকদিন ধরে অফিসে ঘুরছি, কিন্তু কাজ শেষ হচ্ছে না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় ভোগান্তিতে পড়েছি।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত এসিল্যান্ড পদে কর্মকর্তা পদায়ন না হলে ভূমি সেবায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘস্থায়ী স্থবিরতা দেখা দিতে পারে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com