স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে যুবলীগ নেতা আলমগীর ও গ্রামবাসীর বিরোধ নিয়ে গত দেড় মাস ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা ও বাড়িঘর জ¦ালিয়ে দেয়াসহ নানা ঘটনায় চরম আতংকে রয়েছেন এলাকাবাসী। গুরুতর আহত হয়ে অঙ্গহানীর আশংকা ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গ্রামের লুৎফুর রহমান ও হাদি মিয়া।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী আরডি হলের উত্তর পাশের পুকুরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা। এই পুকুর পার্শ্ববর্তী কিছু লোকজন দীর্ঘদিন ধরে পুকুরে বর্জ্য ফেলার কারনে পুকুরের পানি মারাত্মকভাবে দুষিত হয়ে পড়ে। পুকুরের পানি কালো, আঠালো ও নোংরা হওয়ার কারনে এলাকাবাসী এটি ব্যবহার করতে পারছেন না। এছাড়াও পুকুরের পানিতে ব্যাপকভাবে পলিথিন ভাসতে দেখা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ব্যাপক আয়োজনে কর্মসূচী শুরু করছে হার্ট ফাউন্ডেশন। গতকাল শনিবার হবিগঞ্জের সন্তান ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের উপস্থিতিতে পৌরস্বাস্থ্য সেবা কেন্দ্রে অনুষ্ঠিত এক অনির্ধারিত সভায় এ সিদ্ধান্ত হয়। হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ৮০ লক্ষ টাকা মূল্যমানের মেডিক্যাল সরঞ্জাম
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত চুনারুঘাট প্রেসক্লাবের ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছেন চুনারুঘাটের কর্মরত সাংবাদিকগণ। গত ২৬ ডিসেম্বর-২৪ সালের অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাবেক সভাপতি জামাল হোসেনের পদত্যাগের পর আহবায়ক কমিটি গঠন করা হয়। দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আলমগীর মিয়াকে আহবায়ক করে ৫ সদস্যের কমিটি গঠিত হয়।
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সংরক্ষিত তেলমাছড়া বনে বন্য শুকর হত্যার দায়ে গ্রেফতার ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছে বন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারা হলেন, উপজেলার সুরমা চা বাগানের মাহঝিলের আদিবাসী বাসিন্দা মন্টু বাক্তি (৬০), বিপন হাসদা (৪৫), রতন মৃধা (৪০) এবং সুকরাম সাঁওতাল (৫০)। তেলমাছড়া বিট অফিসার মেহেদি হাসান মাসুদ জানান, গত শুক্রবার রাতে উল্লেখিত ৪
স্টাফ রিপোর্টার ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন হবিগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ এর ব্যবস্থাপনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হবিগঞ্জ জেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ জানুয়ারি ২০২৫ হবিগঞ্জ জালাল স্টেডিয়াম
স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের সিএনজি চালক সুজন মিয়া (৩০) সহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত সদর ওসি আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, ডাকাতি মামলার আসামি
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড় বাজার ৩নং জামে মসজিদে (২৪ জানুয়ারী ২০২৫ শুক্রবার) জুমার খুৎবায় মুফতি মুহাম্মদ হাসান বলেছেন- যেনতেনভাবে নির্বাচনের মাধ্যমে জনগনের প্রতিনিধি হয়েই এক শ্রেণীর মানুষ লুটেরা হয়ে যায়। তারা জনগনের সম্পদ চুরি করে, জায়গা জমি কেড়ে নেয়, সবকিছু নিজের মনে করে। জনগনের সম্পদ চোরেরা এখন পালিয়ে গেছে। সৎ নেতৃত্ব ছাড়া একশ
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্ণিল সাজসজ্জ্বা আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দিনব্যাপী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বানিয়াচং উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। প্রধান শিক্ষক মোঃ
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এস এম ফখরুদ্দিন আহমেদ সাজিবের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স এস এম সাজিব ট্রান্সপোর্ট এর অফিস থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার মাধবপুর উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত মুখলিছুর রহমানের পুত্র মোঃ শিফন মিয়া (৪৪) কে আটক করা হয়। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭১ পিস ইয়াবা, ১