শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ বিষপান করেছে এক গৃহবধূ। মুমুুর্ষূ অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, ওই গ্রামের কামাল মিয়ার সাথে তার স্ত্রী আছমা বেগমের মনোমালিন্য চলে আসছে। কামাল মিয়া তাদের দেখাশোনা করতো না। সে মাদক ও জুয়ায় আসক্ত ছিল। আছমা তার ৩ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছিলো। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গতকাল শনিবার দুপুরে তানিয়া আক্তার (৭), তাহমিনা (৩) ও তানভীর (৬ মাস) বয়সী শিশুর মুখে বিষ ঢেলে দেয় এবং সে নিজেও বিষপান করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সদর হাসপাতালে নিয়ে আসে। সময়মতো চিকিৎসায় হওয়ায় বর্তমানে তাদের অবস্থা আশংকামুক্ত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে তারা ভর্তি আছে। ঘটনার পর কামাল মিয়া সদর হাসপাতালে এসে এমন অবস্থা দেখে সটকে পড়ে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com