সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ৮০ লক্ষ টাকার মেডিক্যাল সরঞ্জাম বরাদ্দ হার্ট ফাউন্ডেশনের

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ব্যাপক আয়োজনে কর্মসূচী শুরু করছে হার্ট ফাউন্ডেশন। গতকাল শনিবার হবিগঞ্জের সন্তান ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের উপস্থিতিতে পৌরস্বাস্থ্য সেবা কেন্দ্রে অনুষ্ঠিত এক অনির্ধারিত সভায় এ সিদ্ধান্ত হয়। হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে ৮০ লক্ষ টাকা মূল্যমানের মেডিক্যাল সরঞ্জাম বরাদ্দের ঘোষনা দেন ডা. কামরুল হাসান তরফদার। আগামী মার্চ মাসেই এই স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হবে। সরঞ্জামাদির মাঝে ইসিজি মেশিনসহ আধুনিক যন্ত্রপাতি অন্তভুক্ত থাকবে। হবিগঞ্জবাসীর স্বাস্থ্য সেবায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও হার্ট ফাউন্ডেশনের কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস দেন।
দিনের সকাল ন’টায় পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শনের আসেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আওয়াল, রাগীব-রাবেয়া কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক, সাবেক পৌর কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, ডা. নিলুফার ইয়াসমিন সুমি প্রমুখ। সভায় হবিগঞ্জ পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডাক্তার ও মেডিক্যাল টেকনোলজিষ্টকে এক মাসের বিশেষ প্রশিক্ষন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা বলেন,‘পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে আগামী মার্চ মাস হতেই হার্ট ফাউন্ডেশনের পূর্নাঙ্গ কার্যক্রম শুরু হবে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com