শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন হবিগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ এর ব্যবস্থাপনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হবিগঞ্জ জেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ জানুয়ারি ২০২৫ হবিগঞ্জ জালাল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ জাহিদুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হবিগঞ্জ। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় হবিগঞ্জ সদর উপজেলা বনাম বানিয়াচং উপজেলা অংশগ্রহণ করে এবং ৩-০ গোলের ব্যবধানে বানিয়াচং উপজেলা জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় চুনারুঘাট উপজেলা বনাম মাধপুর উপজেলা অংশগ্রহণ করে এবং ২-০ গোলের ব্যবধানে মাধবপুর উপজেলা জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসমূহকে ট্রফি, মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, জেলা রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মজিদ ও সহিদুর রহমান লাল, হবিগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান এবং অসংখ্যা দর্শকবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com