রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে একটি অত্যন্ত ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসকের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া উপজেলার বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট এবং শেরপুর অর্থনৈতিক জোন সংলগ্ন এলাকায় চলা অবৈধ বালু উত্তোলনের ভয়াবহ চিত্র তুলে ধরেন।
তাঁর বক্তব্যে উঠে আসে কিভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রভাবশালী চক্র বালু উত্তোলন চক্র বালু তোলার প্রতিযোগিতায় মেতে উঠেছে, যা ওই অঞ্চলের মেগা প্রকল্পসহ প্রাকৃতিক পরিবেশকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এই সাহসী ও তথ্যবহুল বক্তব্যের ২ দিনের বিতরে বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। মোঃ আলমগীর মিয়ার সেই বক্তব্যের প্রেক্ষিতে সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নবীগঞ্জের সমস্ত বালু উত্তোলন কারী সকল মহালের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশের ফলে এখন থেকে উপজেলার কোনো পয়েন্ট থেকেই আর বালু উত্তোলন করা যাবে না। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন সরকারি এই কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সরকারি নির্দেশ অমান্য করে কেউ যদি বালু তোলার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ বালু উত্তোলনের ফলে স্থানীয় রাস্তাঘাট ও ফসলি জমির যে ক্ষতি হচ্ছিল, প্রশাসনের এই দ্রুত হস্তক্ষেপে তাতে ইতি ঘটবে বলে মনে করছেন এলাকাবাসী। বিশেষ করে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট ও অর্থনৈতিক জোনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার বস্তুনিষ্ঠ উপস্থাপনা এবং প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপ নবীগঞ্জের জনমনে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে প্রমাণিত হলো যে, জনস্বার্থে সাহসী ভূমিকা এবং প্রশাসনের সঠিক তদারকি থাকলে যেকোনো অনিয়ম রুখে দেওয়া সম্ভব। বর্তমানে পুরো উপজেলায় প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে যাতে এই নিষেধাজ্ঞার শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com