সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে বন্য শুকর হত্যার দায়ে ৪ আসামি কারাগারে

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সংরক্ষিত তেলমাছড়া বনে বন্য শুকর হত্যার দায়ে গ্রেফতার ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছে বন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারা হলেন, উপজেলার সুরমা চা বাগানের মাহঝিলের আদিবাসী বাসিন্দা মন্টু বাক্তি (৬০), বিপন হাসদা (৪৫), রতন মৃধা (৪০) এবং সুকরাম সাঁওতাল (৫০)।
তেলমাছড়া বিট অফিসার মেহেদি হাসান মাসুদ জানান, গত শুক্রবার রাতে উল্লেখিত ৪ ব্যক্তিসহ ১৫/২০ জনের একটি শিকারিদল তেলমাছড়া সংরক্ষিত বনে প্রবেশ করে একটি বন্য শুকর হত্যা ভাগবাটোয়ারা করে পাচার করার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে মাহঝিলে গিয়ে বন্য শুকরের ৫ কেজি মাংসসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com