বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সুজনসহ গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের সিএনজি চালক সুজন মিয়া (৩০) সহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত সদর ওসি আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, ডাকাতি মামলার আসামি সুজন মিয়া, চেক ডিজঅনার মামলার আসামি মেহেদি হাসান, অন্যান্য মামলার দুই আসামি কাজল ও আলিম মিয়া। গতকাল শুক্রবার বিকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com