বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তির প্রকৃত ইজারা মূল্য পরিশোধের মাধ্যমে আয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী। তিনি দায়িত্ব গ্রহনের পর থেকে নানা উদ্যোগ নিয়েছেন।
সূত্র মতে, জেলা পরিষদ ইজারাকৃত পুকুরের বাস্তব সম্মত দর না পাওয়া পর্যন্ত পুনঃ সিডিউল বিজ্ঞপ্তি প্রদানে নির্দেশনা দেয়া হয়। ইতিপূর্বে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পুকুর ইজারার নামে দখল করে বাণিজ্য করে আসছিলো। পুনঃ সিডিউল বিজ্ঞপ্তি প্রদান করায় তাদের সিন্ডিকেট ভেঙে পুকুরের প্রকৃত ইজারা মূল্যে দরপত্র পাওয়া যায়। যেমন- চুনারুঘাট উপজেলার রুদ্রপুর পুকুর ইতিপূর্বে সিন্ডিকেট করে ৩ হাজার টাকায় ইজারা নেওয়া হতো যা পুনঃদরপত্র আহ্বান করায় চলতি বছর ১ লক্ষ ১০ হাজার টাকা দর পাওয়া গেছে। বানিয়াচং দক্ষিণ সাঙ্গর পুকুর পূর্বের ১৪ হাজার টাকার বিপরীতে পুনঃ দরপত্রে ১ লাখ ৩০ হাজার টাকা দর পাওয়া গেছে, পাইকপাড়া পুকুরের পূর্ব মূল্য ৯ হাজার ৫শ টাকা থেকে পুনঃদরপত্রে ৮১ হাজার ৫৫২ টাকা পাওয়া যায়। গত অর্থছরের ইজারায় মোড়াকরি পশ্চিম পুকুরের ইজারা মূল্যছিল ১২ হাজার টাকা। এ বছর পুনঃদরপত্রে ওই পুকুর ৩ লাখ ৮৮৬ টাকা পাওয়া যায়। এভাবে একটি অসাধু দল সিন্ডিকেট করে জেলা পরিষদের বিশাল অংকের রাজস্ব না দিয়ে সরকারকে বঞ্চিত করেছে। পুনঃ শিডিউল করা ফলে প্রতিটি পুকুর প্রকৃত দরপত্র মূল্য পাওয়া যাচ্ছে যা রাজস্ব বৃদ্ধিতে সহযোগিতা করছে। উল্লেখ্য, প্রতিটি সিডিউল বিক্রির মূল্য সরকারি কোষাগারে নির্দিষ্ট কোডে জমা প্রদান করা হয়ে থাকে। এভাবে পুনঃ সিডিউল করায় জেলা পরিষদের রাজস্ব প্রায় ৫গুণ বৃদ্ধি পেয়েছে। পূর্বের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে গেছে। এতেই ওই সিন্ডিকেট চক্রটি ক্ষিপ্ত হয়ে অসাধু উপায় অবলম্বন করে সম্প্রতি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ পরিবেশন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল বলেন, ইতিমধ্যে আমরা প্রশাসক মহোদয়ের নির্দেশে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ৩৪টি পুকুরের মধ্যে বাস্তব সম্মত মূল্য পাওয়ায় ৯টি পুকুর ইজারা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। বাকি পুকুরগুলোর দরপত্র না পড়ায় ও প্রকৃত মূল্য না পাওয়া পুনরায় দরপত্র আহ্বান করা হবে। তিনি আরো বলেন, প্রতিটি সিডিউল বিক্রির মূল্য সরকারি কোষাগারে নির্দিষ্ট কোডে জমা প্রদান করা হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, নতুন প্রশাসকের নির্দেশনায় জেলা পরিষদের আয় বৃদ্ধির স্বার্থে সকলের সম্মিলিত প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল একাধিক পত্রিকায় হবিগঞ্জ জেলা পরিষদ কর্তৃক বারবার পুনঃ সিডিউল আহবান করে সিডিউল বাণিজ্য হচ্ছে মর্মে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ ছাপা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com