বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী সুমা আক্তার। গতকাল শনিবার শহরের চ্যানেল-৫ এর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন- আমি সুমা আক্তার, স্বামী- মাহবুবুর রহমান, গ্রাম- কামালখানি, বানিয়াচং উপজেলা, হবিগঞ্জ। চলতি মাসের ২৪ এপ্রিল হবিগঞ্জ থেকে প্রকাশিত “দৈনিক হবিগঞ্জের বাণী” পত্রিকা বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে আমার ছবি দিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি কুচক্রিমহল আমার ও আমার পরিবারের সম্মান হানি করার জন্য সাংবাদিকদের দিয়ে এমন ভিত্তীহীন সংবাদ পরিবেশন করানো হয়েছে।
সংবাদে বলা হয়েছে- আমি একজন সুদের কারবারী, মাদক ব্যবসার সাথে জড়িত, আমার নিজস্ব লাঠিয়াল বাহিনী রয়েছে। যাহা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। এই সংবাদের কারণে আমি সামাজিকভাবে হেনস্থার শিকার হয়েছি।
প্রকৃত ঘটনা হচ্ছে- আমার স্বামী একজন মানসিক প্রতিবন্ধী। আমরা চারটি সন্তান নিয়ে কোনভাবে দিনপার করছি। সংবাদে বলা হয়েছে বানিয়াচং বড়বাজারে ফজু মিয়া ও হামিদুর গংদের ভূমি জোরপূর্বক দখল করতে যাই।
প্রকৃত পক্ষে জমিটির ওয়ারিশান গোলাপ আলী, ছালেখা বেগম, আকবরের নেছা, জয়নাল মিয়া, ফাহিমা, তাসলিমা বেগম, রহিমা বেগম, দুলাল মিয়া এবং হেলাল মিয়ার কাছ থেকে জমিটি আমি উপযুক্ত টাকা দিয়ে ক্রয় করি। কিন্তু ফজুর রহমান, সাহানা বেগম ও হামিদুর গং মিলে জায়গাটি জোরপূর্বক দখল করে রেখেছে। বার বার তাদেরকে এবিষয়ে এলাকার মুরব্বিদের নিয়ে অবগত করার পরেও তারা আমার ক্রয় করা জমির দখল ছাড়ছেনা। উল্টো আমার পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রর্দশন করছে। এছাড়া জমির ওয়ারিশান ছালেখা বেগমের ছেলেকে মারপিট করে মারাত্নক জখম করেছে। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সুমা আক্তার আরও বলেন- আমার প্রতিপক্ষ জোবায়ের মিয়া, পাপ্পু মিয়া, জুনায়েদ মিয়াগং তাদের সহযোগীদের নিয়ে আমাকে রাস্তায় চলাফেরা করতে ভয়ভীতি দেখিয়ে আসছে। আমি ও আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। এমতাবস্থায় আমি কোর্টে ৭ ধারায় একটি মামলা করে করেছি। এছাড়াও আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রিকায় যে মিথ্যা ও বানোয়াট সংবাদ করা হয়েছে তার বিরুদ্ধে আমি আইনী ব্যবস্থা গ্রহণ করব।
তাই আমি আপনাদের লেখুনির মাধ্যমে দেশবাসী ও প্রশাসনকে অনুরোধ করতে চাই, আমার ক্রয় করা জায়গাটি ফেরত ও আমার নিরাপত্তার জন্য প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com