স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে দোলপূর্ণিমার উৎসব ভাতার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে চা শ্রমিকরা। গত ২১ মার্চ ভাতা দেয়ার কথা থাকলেও কোম্পানীর আর্থিক সংকটের কারণে তা দেয়া হয়নি। গতকাল শুক্রবার সকালে চা শ্রমিকরা বেতন ভাতার দাবিতে অফিস ঘেরাও করে। তারা জানায়, ভাতা না পাওয়া পর্যন্ত কাজে যোগদান করবে না। মালিকপক্ষ তাদের সাথে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে গরু ও ছাগলের মাংসের অতিরিক্ত দাম রাখা হচ্ছে। এ নিয়ে ক্রেতাদের সাথে বিক্রেতাদের বাকবিতন্ডা হচ্ছে। ক্রেতারা জানিয়েছেন বাজারে মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছামাফিক দাম আদায় করছেন। পৌরসভার তালিকা অনুযায়ী প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা, ছাগল ৮০০ ও ভেড়ার মাংস ৭৫০ টাকা, খাসি ৮০০ থেকে ৮৫০ টাকা। কিন্তু
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরএলাকায় মশার প্রকোপ হ্রাস করার জন্য ওয়ার্ড ভিত্তিক মশক নিধন অভিযান জোরদার করা হয়েছে। শুক্রবার মেয়র আতাউর রহমান সেলিমের নির্দেশে আবারো ওয়ার্ড ভিত্তিক মশক নিধন অভিযানের কর্মসূচী শুরু করা হয়। প্রথম দিন হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশার ঔষধ ছিটানো হয়। পবিত্র রমজান মাসে পৌরসভার সবকটি ওয়ার্ডে মশার ব্যাপকভাবে
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগানে শ্যালক সম্রাট তাতী হত্যার ঘটনায় দুলা ভাই দুর্লব চাষা (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সে রশিদপুর গ্রামের দিবাচাষার পুত্র। গতকাল বৃহস্পতিবার সকালে কামাইছড়া থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানের কোয়ার্টার থেকে তাকে গ্রেফতার করে। গত ১৬ মার্চ শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভাত খাওয়া নিয়ে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ আজ (২২ মার্চ) নবীগঞ্জে স্বাধীন বাংলা পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের ২২ মার্চ নবীগঞ্জে সর্ব প্রথম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চেয়ারম্যানের নেতৃত্বে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। আব্দুর রউফ চেয়ারম্যান তখন তিতুমীর কলেজের ছাত্র, মহাখালী আঞ্চলিক ছাত্রলীগের সভাপতি এবং স্বাধীন বাংলা ছাত্র পরিষদ মহাখালী আঞ্চলিক শাখার আহবায়ক। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি শরিফ
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে দুই কেজি গাঁজা পরিবহনের সময় এক নারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। তার নাম হাজেরা বেগম সাজেদা (৪৫)। গত বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টপাড়া এলাকা থেকে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ তাকে আটক করে। আটক সাজেদা মাধবপুর থানার নিমাই টিলা এলাকার বাসিন্দা। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টপাড়া নামকস্থানে বাসের জন্য অপোমান
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস এম সুরুজ আলীর সমর্থনে উপজেলা সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রামের বিশিষ্ট মুরুব্বী রবিন্দ্র দাশের সভাপতিত্বে এবং চন্দন দাশের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন আতুকুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী ইব্রাহিম আলী, ব্যবসায়ী হামিদুল হক আখঞ্জী, কাজল আখঞ্জী, এখলাছ মিয়া,
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। দিনের বেলাতেও মশারি টানিয়ে অনেককে বসবাস করতে দেখা গেছে। কয়েল কিংবা মশার স্প্রে নিক্ষেপ করেও মশার হাত থেকে রেহাই পাচ্ছে না শহরবাসী। আর মশার কারণে শিশু ও বৃদ্ধদের রোগ বালাই দেখা দিয়েছে। বাড়ির আঙ্গিনায় যত্রতত্র ময়লা আর্বজনা ফেলার কারণে মশার বংশবিস্তার হচ্ছে বলে ধারণা করা
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন এবং দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার আজমিরীগঞ্জ প্রতিনিধি শেখ আমির হামজা ও সৌদি আরব প্রবাসী শেখ আলমগীর হাসানের পিতা মরহুম মোঃ শেখ আব্দুল আহাদ মিয়ার আজ ৫ম মৃত্যুবার্ষিকী। বিগত ২০১৯ সালের ২১ মার্চ রোজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মরহুম মোঃ শেখ আব্দুল আহাদ মিয়া
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৈল আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইনি জটিলতার কারণে রাস্তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থীরা। স্কুলের সামনে দ্বিতীয় কোন রাস্তা না থাকায় সামনে মাটি খনন করায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের চলাফেরায় অসুবিধা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাফেরা করতে হচ্ছে তাদের। জানা যায়, ১৯৯১ সালে স্কুলটি স্থাপিত হওয়ার পর ২০১৩ সালে
এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ১৮ মার্চ সোমবার নবীগঞ্জ ফ্রেন্ডস্ ক্লাব ইউকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পূর্ব লন্ডনের তাড়াতাড়ি রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি শহী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর মোঃ মাসুদ এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজিবুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলেতে হবিগঞ্জ তথা
স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহামান সেলিম। মিলাদ মাহফিলে মাদ্রাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। মিলাদ শেষে দেশ ও দেশের
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর বুলবুল আহমেদ হৃদয় (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাই নদীতে গতকাল সোমবার সকালে তাঁর লাশ পাওয়া যায়। হৃদয় চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুল আহমেদ গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে সোনাই নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি