বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে মশার উপদ্রব বৃদ্ধি ব্যবস্থা নেয়ার দাবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। দিনের বেলাতেও মশারি টানিয়ে অনেককে বসবাস করতে দেখা গেছে। কয়েল কিংবা মশার স্প্রে নিক্ষেপ করেও মশার হাত থেকে রেহাই পাচ্ছে না শহরবাসী। আর মশার কারণে শিশু ও বৃদ্ধদের রোগ বালাই দেখা দিয়েছে। বাড়ির আঙ্গিনায় যত্রতত্র ময়লা আর্বজনা ফেলার কারণে মশার বংশবিস্তার হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
শহরবাসী জানান, আগে পৌরসভা থেকে মশার ওষুধ দেয়া হতো। কিন্তু এখন দায়সারাভাবে মশার ওষুধ নিক্ষেপ করা হয়। এ ছাড়া জনসচেতনতার অভাবে বাসা বাড়িতে ময়লা আর্বজনার স্তুপ, জমে থাকা পানি ইত্যাদির কারণেও মশার বংশ বিস্তার হচ্ছে। শহরঘুরে দেখা যায়, হাসপাতাল, সদর থানা, সার্কিট হাউজ, জেলা পরিষদ, জজকোর্ট, ফৌজদারী কোর্ট, স্কুল-কলেজসহ বাসা-বাড়িতে দিনের বেলা মশা ভনভন করছে। অনেককে কয়েল জ¦ালিয়ে কাজ করতে দেখা যায়। সামনে বর্ষা মৌসুমের আগে যদি ব্যবস্থা না নেয়া হয় তাহলে মরণব্যধি ডেঙ্গুর আতংক রয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য শহরবাসী পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com