শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জনগণের সেবার উদ্দেশ্যেই নির্বাচনে এসেছি-সাংবাদিক এসএম সুরুজ আলী

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস এম সুরুজ আলীর সমর্থনে উপজেলা সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রামের বিশিষ্ট মুরুব্বী রবিন্দ্র দাশের সভাপতিত্বে এবং চন্দন দাশের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন আতুকুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী ইব্রাহিম আলী, ব্যবসায়ী হামিদুল হক আখঞ্জী, কাজল আখঞ্জী, এখলাছ মিয়া, ইউপি সদস্য টিগেন্দ্র দাশ, ইউপি সদস্য সুমন আখঞ্জী, জগদীশ চন্দ্র দাশ, স্বরবিন্দু দাশ, বিধান দাশ, পলাশ দাশ, মোয়াজ্জেম আলী, রবিদ্র দাশ, আখলাছ মিয়া, ভৈরব দাশ, ধীরেন্দ্র দাশ, অভি দাশ, ধীরেন্দ্র দাশ, হরি দাশ, মানিক দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন- সাংবাদিক সুরুজ আলী ব্যক্তি জীবনে খুবই ভালো মানুষ। শুধু সুরুজ আলীই ভালো মানুষ নই, তার বাবাসহ পরিবার একটি ভদ্র ও ভালো পরিবার। তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস এম সুরুজ আলী বলেন- জনগণের সেবার উদ্দেশ্যেই জনপ্রতিনিধি হতে নির্বাচনে এসেছি। আমাকে সহযোগিতা করুন। আমি আজীবন আপনাদের পাশে থাকতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com