মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর বুলবুল আহমেদ হৃদয় (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাই নদীতে গতকাল সোমবার সকালে তাঁর লাশ পাওয়া যায়। হৃদয় চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুল আহমেদ গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে সোনাই নদীতে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। এ নিয়ে ওইদিন রাতেই মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
গতকাল সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com