চুনারুঘাট প্রতিনিধি ॥ সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর নৃশংস হামলার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় চুনারুঘাট মধ্যবাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে পদক্ষেপ গণ পাঠাগার। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল আমিন, আবুল কালাম আজাদ, মোঃ ওয়াহেদ আলী, পদক্ষেপ গণ পাঠাগারের
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোস্তফা কামাল আর নেই (ইন্নালিল্লাহি……..রাজিউন)। তার বাড়ি উক্ত ইউপির রামপুর গ্রামে। মরহুমের জানাযার নামাজ গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় স্থানীয় মিলনগঞ্জ পশ্চিম মাঠে অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে জুবায়ের (১৭) নামের এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জুবায়ের ওই গ্রামের মহাজ উদ্দিনের পুত্র। জানা যায়, জুবায়ের বিভিন্ন বিষয় নিয়ে তার পরিবারের লোকজনের সাথে অভিমান করে ইদুরের ঔষধ বুলেট সেবন করে ছটফট করতে থাকে। বিষয়টি আঁচ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ভাদৈ এলাকায় সিএনজি অটো রিকশার ধাক্কায় আদম আলী (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার বরকান্দি গ্রামে বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুর ১ টায় এ দুর্ঘটনা ঘটে। আদম আলী জানান, ঘর নির্মাণের জন্য গতকাল ওই এলাকায় একটি গাছ ক্রয় করতে আসেন। এ সময় রাস্তা পার
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পীরেরগাও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে নারীশিশুসহ ৬জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত ৪ জনকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে। স্থানীয় সূত্র জানায়, পীরেরগাও গ্রামের সৈয়দ জাহির মিয়ার সাথে একই গ্রামের সৈয়দ ছিনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার
প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ১৩ই অক্টোবর জেলা কৃষকলীগের সম্মলনে সমানে রেখে হবিগঞ্জ জেলা কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজার সভাপতিত্বে গতকাল বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বেনুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট শামীমা শাহরিয়ার।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে বাস-ম্যাক্সি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এর মাঝে একজন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, অলিপুর প্রাণকোম্পানীর একটি বাস শ্রমিক নিয়ে কোম্পানীতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুচিউড়ায় টমটমের ধাক্কায় মামুন মিয়া (১১) নামের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। সে রায়দর গ্রামের ফজল মিয়ার পুত্র ও মোজাহের উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র। গতকাল শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, মামুন দরকারি কাজে সুচিউড়া গ্রামে যায়। রাস্তা দিয়ে হেটে যাবার সময় পেছন থেকে
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সকাল ১০টায় বাহুবল কাসিমুল উলুমা মাদ্রাসা মাঠে খাদিমুল কোরআন পরিষদ বাহুবলের উদ্যোগে মেধাবী ছাত্রদের পুরষ্কার বিতরণী ও আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংগঠনের মাধ্যমে বাহুবল উপজেলার ৪০টি কওমী মাদ্রাসার ১০২ জন মেধাবী ছাত্রদের বাছাই করে পুরষ্কার প্রদান করা হয়েছে। পুরষ্কার বিরতণী অনুষ্ঠানের পূর্বে আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট বিভাগীয় কমিশনার (সিলেট বিভাগ) এর নির্দেশে ও সিলেট বিভাগকে সবুজায়ন করার নিমিত্তে নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বৃক্ষরোপন করলেন ইউ.এন.ও তাজিনা সারোয়ার। উপজেলার দীঘলবাক ইউপির স্বস্তিপুর শউলার পাড় ব্রীজের নিকট থেকে রাধাপুর পর্যন্ত সড়কের পার্শ্বে বৃক্ষরোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,দীঘলবাক ইউ,পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ছাদিক মিয়া, ইউপি সদস্য
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কওমী মাদ্রাসার ৯ম শ্রেণির এক শিক্ষার্থী এক মাস যাবত নিখোঁজ রয়েছে। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। তার পিতা মাতা তাকে বিভিন্ন স্থানে খোজাঁখুজির পরও না পেয়ে গতকাল বৃহস্পতিবার চুনারুঘাট থানায় একটি জিডি করেছেন। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মাওলানা মুজিবুর রহমান চুনারুঘাট উপজেলার মিরাশী