শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের নারী শিশুসহ ৬ জনকে পিটিয়ে আহত

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৫০০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পীরেরগাও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে নারীশিশুসহ ৬জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত ৪ জনকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে।
স্থানীয় সূত্র জানায়, পীরেরগাও গ্রামের সৈয়দ জাহির মিয়ার সাথে একই গ্রামের সৈয়দ ছিনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দ ছিনু মিয়া তার ৩ ছেলেকে নিয়ে সৈয়দ জাহির মিয়ার জমিতে ফলানো বাঁশ কাটতে থাকে। এসময় জাহির মিয়ার স্ত্রী আমেনা খাতুন বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে ছিনু মিয়ার ছেলেরা। এসময় আছিয়া খাতুন, ছায়া বেগম ও সায়েদা খাতুন এগিয়ে আসলে ছিনু মিয়ার ছেলে রিপন, সিপন ও স্বপন মিলে তাদেরকেও মারধর করে আহত করে। এঘটনায় শিশু জাবেদ মিয়া ও ফোরহান মিয়া আহত হয়। তাদেরকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com