বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক
প্রথম পাতা

চুনারুঘাটে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চানপুর বাজার থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।

বিস্তারিত

সমন্বয়কদের চাঁদা না দেয়ায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরীর অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ মব সৃষ্টি ও অপপ্রচার রোধে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরিকল্পিতভাবে একাধিকবার মব সৃষ্টি ও অপপ্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরা। বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করতে একটি চক্র বারবার উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। গতকাল (শনিবার) বিকালে বিদ্যালয়

বিস্তারিত

বিজিএমইএ এর রাজনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ সাফকাত এমবিএ

স্টাফ রিপোর্টার ॥ গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর রাজনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন সায়হাম নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমেদ এমবিএ। গত ১৯ জুলাই বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান স্বাক্ষরিত এক পত্রে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। সৈয়দ সাফকাত আহমেদ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, দেশের অন্যতম বৃহৎ

বিস্তারিত

মাধবপুরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সৈয়দ মোঃ ফয়সল ॥ দেশকে নতুন ভাবে সাজাতে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, পিছিয়ে পড়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিকল্প নেই। তাই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে তারেক রহমানের ৩১ দফার উপর ভিত্তি করে। তিনি বলেন, বিগত ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছেন।

বিস্তারিত

চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কে গাছ ফেলে ডাকাতি সংঘটিত

স্টাফ রিপোর্টার ॥ সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে সুরমা চা বাগানে সাবেক ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে চুনারুঘাট থেকে মাধবপুরগামী দুটি ট্রাকের চালকদের পথরোধ করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে আরোহীরা চিৎকার শুরু করলে চুনারুঘাট থানা, মাধবপুর

বিস্তারিত

বিএনপির সদস্য ফরম হস্তান্তরকালে জি কে গউছ ॥ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমরা জনগণের জন্য কাজ করি। দেশের জন্য কাজ করি। বিগত ১৭টি বছর মানুষের ভোটের অধিকার ও দেশের গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করেছে, সংগ্রাম করছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে।

বিস্তারিত

নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ কেউ কেউ মনে করেন জুলাই গণঅভ্যুত্থান তাদের একক কৃতিত্ব

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগের পতন থেকে আমাদের শিক্ষার আছে। আওয়ামীলীগ মানুষকে মানুষ মনে করেনি, মানুষের চলাফেরা চিন্তা চেতনার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন ব্যবস্থাকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিয়েছিল। আওয়ামীলীগ গণতন্ত্রকে

বিস্তারিত

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু (৪০)-কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টায় নবীগঞ্জ শহরের বাঁশ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত- জাবেদুল আলম চৌধুরী সাজু (৪০) উপজেলার চরগাও গ্রামের উপজেলা

বিস্তারিত

বানিয়াচঙ্গের কাউরিয়াকান্দি গ্রামে ৫টি গরু আগুনে পুড়ে ছাই ॥ ক্ষতি ৫ লক্ষাধিক টাকা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামের উজানিয়া হাটি মনির মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকা। গতকাল শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির মারিক মনির মিয়া জানান, তাদের বাড়ির গোয়াল ঘরে রাখা ছাই (কয়লা) থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যেই

বিস্তারিত

বানিয়াচংয়ে ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে বাবার মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন বরের বাবা বিষু পাল (৬৫)। গতকাল বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ ঘটনা ঘটে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা জানান, বিষু পালের বড়

বিস্তারিত

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সিলেট বিভাগের প্রধান উপদেষ্টা হলেন জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সিলেট বিভাগের আওতাধীন জেলা কমিটি গঠনের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। গত ২৯ জুলাই সংগঠনের আহ্বায়ক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ফ্যাসিস্ট সরকার পতনের পর বাংলাদেশের সকল

বিস্তারিত

বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা সোহেল কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ বিমানবন্দর থেকে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম সোহেল (৩৫) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার বিকালে সদর থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সে সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বৈষম্য মামলার এজাহারভুক্ত আসামি। গত মঙ্গলবার দুপুরে সদর থানার ওসি কেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশ ঢাকা

বিস্তারিত

কুরিয়ার সার্ভিসে পাচারকালে ২০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে কুরিয়ার সার্ভিসে পার্সেল করার সময় ২০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত পৌণে ১০ টার দিকে ৩ মাদক ব্যবসায়ী সিলেটের জিন্দাবাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কৌশলে ফেনসিডিল পার্সেল করার জন্য যায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানীর একটি আভিযানিক দল সেখানে পৌঁছুলে

বিস্তারিত

© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com