বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

কুরিয়ার সার্ভিসে পাচারকালে ২০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে কুরিয়ার সার্ভিসে পার্সেল করার সময় ২০০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত পৌণে ১০ টার দিকে ৩ মাদক ব্যবসায়ী সিলেটের জিন্দাবাজারস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কৌশলে ফেনসিডিল পার্সেল করার জন্য যায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানীর একটি আভিযানিক দল সেখানে পৌঁছুলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব তাদের আটক ও প্লাস্টিকের বস্তার ভিতর বিভিন্ন রংয়ের আন্ডারওয়্যার ও বাচ্চাদের বিভিন্ন সাইজের পায়জামা দিয়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২০০ বোতল ফেনেসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের কুশিয়ারা গ্রামের মোঃ মোতালিব মিয়ার ছেলে মোঃ আরমান (৩৪), শাসনের বাগ এলাকার মৃত মুজাম্মেল হোসেনের ছেলে মোঃ নাদিম মিয়া (৪১), এবং নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকার মোঃ নান্নু মিয়ার ছেলে মোঃ ইমন (২৭)। পরে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে ফেনসিডিল সহ আটককৃতদের সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com